✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন : আনিস আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ২১:২২:০১ |

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে প্রতিহিংসা এবং বিভক্তির রাজনীতির চর্চা করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, ‘প্রতিহিংসা এবং বিভক্তিতে সমাজকে টুকরা টুকরা করে দিয়েছেন। চালু করেছিলেন ডাস্টবিন সংস্কৃতি।’

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন।



পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় ঈদগাহের মাঠে ঈদের জামাতের এই অপরূপ, ঐক্যের দৃশ্য আমরা ২০২৫ সালের এপ্রিলের ঈদুল ফিতর ও জুনের ঈদুল আজহায়ও দেখতে পারতাম। কিন্তু বিশ্ব বাটপার ড. ইউনূস জাতিকে এই দৃশ্য দেখার সুযোগ দেননি, প্রতিহিংসা এবং বিভক্তিতে সমাজকে টুকরা টুকরা করে দিয়েছেন। চালু করেছিলেন ডাস্টবিন সংস্কৃতি।’

তিনি আরো লেখেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিভক্ত সমাজকে কতটা একত্র করতে পারবেন-তা সময়ই বলে দেবে।

তবে আজ ঈদের মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি ও পাশাপাশি অংশগ্রহণ একটি ইতিবাচক বার্তা দিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এমন একটি সমাজই প্রত্যাশা করি, যেখানে প্রতিহিংসা নয়, ঐক্য ও সম্মানই হবে মূল ভিত্তি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..