সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এখন বুঝি, সেই সময়গুলো কত মূল্যবান ছিল: শেহতাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৭:৫৫:৩১ |
‘২০২২ সালে বাবাকে হারিয়েছি। তাঁর মৃত্যুর দেড় বছর পর মাকেও হারিয়েছি। ঈদের আনন্দ যেন এখন আমার কাছে অন্যরকম হয়ে গেছে। ছোটবেলায় ঈদ মানেই ছিল নতুন জামা পরে বাবার সামনে গিয়ে দাঁড়ানো। বাবা বলতেন, আমার মেয়েটাকে কী সুন্দর লাগছে! এই কথাগুলো এখন শুধু স্মৃতি। ভাবলেই খুব কষ্ট হয়।’ খানিকটা কষ্ট নিয়েই কথাগুলো বলছিলেন মডেল-অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘মায়ের কথা মনে পড়লে আরও আবেগাপ্লুত হয়ে পড়ি। আমার মা খুব বেশি রান্না করতেন না। ঈদের দিন নিজে হাতে আমাদের জন্য রান্না করতেন চটপটি, সেমাই। মায়ের হাতের সেই স্বাদ আজ কোথাও পাই না।’



শাহতাজ বলেন, ‘ঈদের সকালে বাবার সঙ্গে নামাজে যাওয়া, ফিরে এসে মায়ের রান্না খাওয়া এই ছোট মুহূর্তগুলোই ছিল সবচেয়ে বড় আনন্দ। এখন বুঝি, সেই সময়গুলো কত মূল্যবান ছিল। তখন হয়তো এতটা উপলব্ধি করিনি।’

বর্তমানের ঈদের আনন্দের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমরা অন্যভাবে ঈদ উদযাপনের চেষ্টা করি। নিজের জন্য তেমন কেনাকাটা করি না। বরং যারা ভালো পোশাক কিনতে পারে না, তাদের জন্য কিনি। আমি আর আমার স্বামী চাই, তারা যেন আমাদের মতোই ভালো মানের পোশাক পায়। তাদের মুখের হাসিটাই এখন আমাদের ঈদের সবচেয়ে বড় আনন্দ। উৎসবের সংজ্ঞাটাও বদলে যায়।

তার কথায়, ‘এখন ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, অন্যের মুখে হাসি ফোটানো। এতে একটা শান্তি পাই, মনে হয় বাবা-মাও হয়তো খুশি হতেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..