✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:২৫:৩৪ |
পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে ফরিদপুরের সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা সদর বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ঈদগাহে ঈদের জামাত শেষে মানুষ যখন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ শুরু করে। কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে রক্তাক্ত করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মমিনুর রহমান সরকার  বলেন, আহতদের মধ্যে ১১ জনকে আমাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। কুকুরের কামড়ে আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। পরে অবশ্য কুকুরটি উপজেলা সদর বাজারের পাশে লোকজন ব্যারিকেড দিয়ে আটকে মেরে ফেলেছে বলে শুনেছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..