✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাবি শিক্ষক, কবি হিমেল বরকত চলে গেলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২২, | ১১:৫৫:৩৪ |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪২ বছর।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক।

তিনি জানান, শনিবার সকাল ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। তিনিও কবি রুদ্রের মতো অল্প বয়সেই প্রাণ হারালেন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..