✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের ৩ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ১১:৩৩:৪০ |
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের তিন উপজেলায় ২০টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। জেলার সরিষাবাড়ী উপজেলার ১৪টি গ্রাম, ইসলামপুরের ৫টি গ্রাম এবং মাদারগঞ্জের ১টি গ্রামে এই উৎসব পালন করা হয়।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলারদিয়া জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার।

ঈদের নামাজে অংশ নিতে আসা মো. আপন বলেন, ‘আমার পরিবারের মধ্যে আমিই একমাত্র ব্যক্তি, যিনি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ আদায় করি। মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় আমরাও আজ নামাজ আদায় করছি।’

মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘প্রায় ২০ বছর ধরে আমাদের এই মসজিদের সামনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আগে ৩ থেকে ৪ শত মানুষ অংশ নিতেন। বর্তমানে বিভিন্ন স্থানে আলাদা জামাত হওয়ায় মুসল্লির সংখ্যা কিছুটা কমে গেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..