✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ২২:৪৪:৩৩ |
শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে ফিলিস্তিন সরকার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

এর আগে আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে।

ইসলামিক ক্যালেন্ডার চাঁদ নির্ভর হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। এ কারণেই এক দেশে রোজা ২৯ দিনে শেষ হলেও অন্য দেশে ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের দিনও আলাদা হয়।

ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে।

বিশ্বজুড়ে মুসলিমরা নিজ নিজ দেশের ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..