✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইন্ডিয়ান ওয়েলস জিতে জোকোভিচ-ফেদেরারের কাতারে সিনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১৪:১২:০০ |
প্রথমবারের মতো জিতলেন বিএনপি প্যারিবাস ওপেন শিরোপা জিতলেন ইয়ান্নিক সিনার। রবিবার (১৫ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ায় ফাইনালে তিনি দানিল মেদভেদেভকে ৭-৬(৬), ৭-৬(৪) সেটে হারান।

এই জয়ের মাধ্যমে সিনার ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টে সব ছয়টি এটিপি মাস্টার্স-১০০০  শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই কীর্তি ছিল শুধু নোভাক জোকোভিচ এবং রজার ফেদেরারের।

এছাড়া বছরের প্রথম শিরোপা জয়ের মাধ্যমে সিনার ১৯৯০ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জিতলেন কোনো সেট না হেরে। গত নভেম্বরে প্যারিস মাস্টার্স জয়ের পর থেকে এই ক্যাটাগরিতে তার জয়ের ধারাও দাঁড়াল ১১ ম্যাচে।

ম্যাচ শেষে সিনার বলেন, ‘আমি বিশ্বাস ধরে রেখেছিলাম এবং লড়াই চালিয়ে গেছি। একটু বেশি আক্রমণাত্মক শট খেলেছি। তৃতীয় সেট হলে আবার সমান অবস্থা থেকে শুরু হতো, তাই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। শেষটা ছিল অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। দানিলকে আবার এই মানের খেলায় দেখতে ভালো লাগছে। আমি খুব খুশি। প্রথম দিন থেকেই এখানে কঠোর অনুশীলন করেছি এবং এই ফলাফল আমাকে খুব আনন্দ দিচ্ছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..