✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পদ্মায় জাহাজ-লঞ্চ সংঘর্ষে আহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১২:৫১:২৪ |
রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি রেজোয়ান’ লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহত ১০ যাত্রীর মধ্যে কেউ হাতে, পায়ে, আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। 

এ সময় আতঙ্কে দুই যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে সংঘর্ষের পর আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিয়েছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..