✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১২:২৫:৩৬ |
জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি ক্রিকেটারদের থেকেও বিদায় নিয়েছেন। তবে লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক বেছে নিয়েছে বিসিবি। যার জন্য এর আগে তারা বিজ্ঞপ্তি দিয়েছিল।

গত ৮ মার্চ শেষ হয়েছিল জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা। এই পদের জন্য সবমিলিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের পর প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, সহকারী নির্বাচক পদে এগিয়ে ছিলেন দুই জন। তুষার ইমরান এবং নাঈম ইসলাম বিসিবির পছন্দের তালিকায় ছিলেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত নাঈমকেই চূড়ান্ত করেছে বিসিবি। সেই হিসেবে বলা যায়, নতুন সহকারী নির্বাচক হিসেবে পথচলা শুরু হচ্ছে তার। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।

জাতীয় দলের এই নির্বাচক প্যানেল বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন বিসিবির চার পরিচালক- ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাচক হিসেবে বাশারের মাসিক বেতন ৪ লাখ টাকা এবং সহকারী-নির্বাচক নাঈমের বেতন হতে পারে ৩ লাখ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..