✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ২২:৫৯:২৮ |
পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য অর্জন করার দাবি করেছে সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন (সিএসটি)। ২০২৬ সালের রমজানের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত  পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে শুধু পবিত্র মক্কা নগরীতেই স্থানীয় কলের সংখ্যা ৩৭ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে এবং আন্তর্জাতিক কল হয়েছে ৪ কোটি ৪০ লাখের বেশি। 

অন্যদিকে মদিনায় স্থানীয় কলের সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ এবং আন্তর্জাতিক কল হয়েছে ২ কোটি ২০ লাখ। 

প্রযুক্তিগত উৎকর্ষের চিত্র তুলে ধরে সিএসটি জানিয়েছে, এ বছর মক্কায় মোবাইল ইন্টারনেটের গড় গতি গত বছরের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩৪ এমবিপিএসে পৌঁছেছে। মদিনায় এই গতির হার ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১৮ এমবিপিএসে। পবিত্র দুই নগরীতে উপচে পড়া ভিড় সত্ত্বেও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশটির টেলিকম অবকাঠামো। 

ডেটা ব্যবহারের ক্ষেত্রেও মক্কা ও মদিনা বিশ্ব গড়কে ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মক্কায় মাথাপিছু দৈনিক ডেটা ব্যবহারের পরিমাণ ১২৯৭ মেগাবাইট এবং মদিনায় ১৮২৮ মেগাবাইট, যা বৈশ্বিক গড় ব্যবহারের তুলনায় তিন গুণেরও বেশি। 

সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..