✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

স্টাইলিশ কাটটা ভীষণ পছন্দ হয়েছে : পূর্ণিমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ১৮:৫১:৩৬ |
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারও নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও স্টাইল স্টেটমেন্ট সবকিছু মিলিয়ে তিনি বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। বিশেষ করে সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমি একদম নতুন এক মানুষ।’

শুধু সামনের দিক থেকেই নয়, পেছন দিক থেকেও তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেছেড়ে নেটিজেনদের। তিনি হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এনেছেন মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা। 

পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুককে করেছে আরও পরিণত ও এলিগ্যান্ট। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..