সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গ্লেন ফিলিপস– মাঠে সুপারম্যান, আকাশে পাইলট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ১৪:৪৬:১২ |

গ্লেন ফিলিপস পারেন না, এমন কোনো কিছু আছে? নিউজিল্যান্ড দলের জার্সি পরে যখন তিনি মাঠে থাকেন, তখন এই প্রশ্ন প্রায় ওঠে। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন, অনেকের চোখে তিনি মাঠের ‘সুপারম্যান’। বল হাতেও দলকে ব্রেকথ্রু এনে দেন, স্টাম্পের পেছনে গ্লাভস হাতেও দক্ষতা খোন এবং ক্রিকেটের অন্যতম সেরা বিগ হিটার তিনি। প্রয়োজনে ডানহাতি থেকে বাঁহাতি হয়েও ব্যাট করতে পারেন। এখন এই অলরাউন্ডার ককপিটের ভেতরে তার দক্ষতা দেখালেন।

গতকাল (মঙ্গলবার) পাইলট হিসেবে নিজের সামর্থ্য দেখালেন ব্ল্যাক ক্যাপ তারকা। অকল্যান্ডের আর্ডমোর অ্যারোড্রোমে একটি হালকা বিমান অবতরণ করলেন সফলতার সঙ্গে। ফিলিপস তার অফিসিয়াল অ্যাকাউন্ডে একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে— নিরাপদে তার বিমান অবতরণ করাচ্ছেন।

বাণিজ্যিক পাইলটের লাইসেন্স পেতে কাজ করে যাচ্ছেন ফিলিপস। আর্ডমোর ফ্লাইং স্কুলে সম্প্রতি শিক্ষার্থী ও ইনস্ট্রাক্টরদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

বিমান উড়ানোর জন্য নিজের আকাঙ্ক্ষার কথা কখনো লুকাননি ফিলিপস। তিনি বলেছিলেন, তার প্রচুর টাকা থাকলে ক্রিকেটের পরিবর্তে বিমান চালানোকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিতেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে পাইলট হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

ফিলিপস বললেন, ‘হ্যাঁ, এটা আমার জন্য অনেক ভালোবাসার একটা জায়গা। ক্রিকেট না খেললে হয়তো আমি পাইলট হতাম। আমি আকাশে থাকতে পছন্দ করি। আমি পাহাড়ে যেতে পছন্দ করি এবং সেখানে কাজ করা লাগে না। শুধু আমি আমার সব শখ উপভোগ করতে চাই। কিন্তু আমাকে যদি কিছু করতে হয়, তাহলে এই তালিকায় বিমান চালানোই হবে আমার প্রথম পছন্দ।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..