সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৪:৫২:৪৭ |
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশু হলো, মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১টার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..