✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এ বছরই ৩০ হাজার লোকবল নিয়োগ স্বাস্থ্যখাতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১২, | ১২:৩১:৩৭ |

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

চলতি বছরেই ৩০ হাজার লোকবল নিয়োগ স্বাস্থ্যখাতে
অনলাইন

স্টাফ রিপোর্টার | ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:০৩

স্বাস্থ্যখাতে এ বছরই ৩০ হাজার লোকবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মামলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকায় এতদিন প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ দেয়া সম্ভব হয়নি। কিন্তু গতকাল হাইকোর্টের একটি রায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আসায় এবছরই প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগের সব ধরণের উদ্যোগ নেয়া হবে। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ডিআরআই সদস্য ও তাদের পরিবারের জন্য হেলথ ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী। দেশের স্বাস্থ্য সেবাকে উন্নত ও আধুনিক করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, যন্ত্রপাতি বসানো হয়েছে কিন্তু যাদের মাধ্যমে সেবাগুলি মানুষ পাবে সেই সংখ্যক লোকবল হাসপাতালে বৃদ্ধি পায়নি। স্বাস্থ্যসেবাকে উন্নত ও সহজলভ্য করতে শুধু স্বাস্থ্যসেবা খাতেই অন্তত এক লাখ চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি, ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় অন্যান্য লোকবল প্রয়োজন। অনুষ্ঠানে সংবাদকর্মীদের নানা স্বাস্থ্য ঝুকি থাকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করা হলে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মিডিয়া কর্মীদের দিনভর নানা কাজে ব্যস্ত সময় পার করতে হয়। এতে রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে বেশি।

একারণে ডিআরইউ সেন্টারে প্রয়োজনীয় জায়গা পেলে একটি সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা হেলথ কর্নার ব্যবস্থা করার সব ধরনের সহায়তা করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক রুহুল আমিন খন্দকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..