✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইরান যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতির শঙ্কা, অস্ট্রেলিয়ায় সুদের হার বৃদ্ধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১২:৪১:২৪ |
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সংকট মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, মুদ্রাস্ফীতির শঙ্কায় সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। 

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের আবহে মুদ্রাস্ফীতির হুমকি মোকাবিলায় সুদের হার বৃদ্ধি প্রয়োজন-এই যুক্তিতে টানা দ্বিতীয় মাসের মতো সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া-এর বোর্ড মূল নগদ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৮৫ শতাংশ থেকে ৪.১ শতাংশে উন্নীত করার পক্ষে ভোট দিয়েছে। এটি গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ হার এবং গত বছর তারা যে তিনটি ধাপে সুদের হার কমিয়েছিল, তার মধ্যে দু’টির প্রভাবই এর মাধ্যমে বাতিল হয়ে গেল।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া’র এই সিদ্ধান্তের মধ্যদিয়ে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ শুরু হয়েছে। কেননা মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় এবং তেলের চড়া দাম বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপকে পুনরায় বাড়িয়ে তোলা শঙ্কার মুখে।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে।’

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, বোর্ডের মূল্যায়নে দেখা গেছে যে, মুদ্রাস্ফীতি কিছু সময়ের জন্য লক্ষ্যমাত্রার উপরে থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝুঁকি আরও ঊর্ধ্বমুখী হয়েছে, যার মধ্যে মুদ্রাস্ফীতির প্রত্যাশাও অন্তর্ভুক্ত।

সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..