সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাবা-ছেলের জুটিতে রানের রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৬, | ১৬:৪৮:২০ |
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে করোমণ্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ড্যারেন চিক এবং তার ছেলে স্যাম চিক অসাধারণ এক রেকর্ড গড়লেন। অপেশাদার ক্রিকেটের এই ম্যাচে বাবা-ছেলে মিলে ৪০ ওভার খেলে ওপেনিং জুটিতেই করেন ৫৯০ রান।

মাত্র ১৩৭ বলে তিনি খেলেন ৪০২ রানের অপ্রতিরোধ্য ইনিংস। তার এই মহাকাব্যিক ইনিংসে ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চার। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে তার ক্যাচ মিস করেছিলেন প্রতিপক্ষে এক ফিল্ডার।

ছেলের তাণ্ডবের দিনে ৬৩ বছর বয়সী বাবা ড্যারেন চিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৮ বলে করেন অপরাজিত ১৭৫ রান। স্ট্রাইক রোটেট করে স্যামকে বড় শট খেলার সুযোগ করে দেওয়া ছিল তার প্রধান লক্ষ্য।

ড্যারেন বলেন, ‘স্যাম যখন মারা শুরু করল, তখন মাঠের সীমানা ছোট না বড় সেটা আর বিষয় ছিল না, ওর বেশিরভাগ ছক্কাই ছিল বিশাল।’

বিপক্ষ দল এত রান হজম করেও অসাধারণ খেলোয়াড়সুলভ মনোভাব দেখিয়েছে। ম্যাচ শেষে তারা ড্যারেন ও স্যামকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

৩০ বছর আগে ১৯৯৬ সালে এই একই প্রতিপক্ষ মরফেটভিল পার্কের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ড্যারেন, তখন ছোট্ট স্যাম সাইডলাইন থেকে বাবার চার-ছক্কায় হাততালি দিতেন। আজ সেই ছেলের সাথেই রেকর্ড গড়লেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..