✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শাহজালালে কোটি টাকার সোনাসহ যুবক আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ২৩:০৩:৫৮ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শনিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর বাইরের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেলকে আটক করা হয়। পরে তার কাঁধ ব্যাগ তল্লাশি করে প্রায় ৪৯৮.৩ গ্রাম স্বর্ণালঙ্কার (২১/২২ ক্যারেট), ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব মালামালের ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সব সময়ই সক্রিয় ভূমিকা রাখে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন সব সময়ই বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে এপিবিএনের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।’
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..