✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ড. ইউনূসের চালু করা আইনের জুলুম চলছে : আনিস আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৯:১৪:৫৮ |
‘আমার সঙ্গে শুধু অন্যায় নয়, জুলুমও করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার কারাগার থেকে মুক্তি পেয়ে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।


গতকাল শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।

‘এক-এগারো সরকার যে গুম-খুন ও বিনা বিচারে মানুষকে তুলে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল সেটি শেখ হাসিনা সরকার পর্যন্ত এক্সটেন্ডেন্ট ছিল’ মন্তব্য করে আনিস আলমগীর বলেন, ‘শেখ হাসিনার সরকার হলো, এক-এগারো সরকারের এক্সটেনশন। এখন আইনের জুলুম চলছে, যেটা ড. ইউনূস চালু করে দিয়েছেন। সেই জুলুম যদি কন্টিনিউ করে, তবে সেটা মানুষ ভালোভাবে নেবে না।’

জেলের প্রথম এক মাস মানসিক নির্যাতনে ছিলেন বলেও জানান আনিস আলমগীর। তিনি বলেন, ‘যেকোনো একটা জেলে গিয়ে দেখবেন, শুধু একটা দলের রাজনৈতিক কর্মীরা জেল খাটতেছে। আর কোনো কর্মী নেই। এমন লোকদের নিয়ে এসেছে, যাদের পদ-পদবি কিছুই নেই।’

বর্তমান সরকার আইনের শাসন ফিরিয়ে আনবে বলে আশাবাদী আনিস আলমগীর।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..