✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৮:৫৩:৩৫ |

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, তবে ইনফেকশন ধরা পড়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাকে বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে পর্যাপ্ত সাপোর্ট না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর তোড়জোড় চলছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ডা. শাহাবুদ্দিন জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তার ইনফেকশন রয়েছে। এই মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক। তবে তাকে বর্তমানে যে বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তার পর্যাপ্ত সুবিধা দেশে নেই। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে তার পরিবার ও দল।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন।

উল্লেখ্য, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..