✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৩:৪৮:২০ |
যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড়ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি। 

শনিবার রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়ঝক্কর বাস রাস্তায় নামবে না।

তিনি বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..