✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১৯:১১:০৬ |
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পারাপারের সময় মিনি ট্রাকের ধাক্কায় নূরনবী (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সে তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে তেজগাঁও ১৪ নং কালাম বস্তির সামনের রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত নূরনবীর বাবা রফিক বলেন, আমার ছেলের তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাসার সামনের বস্তিতে রাস্তা পারাপারের সময় একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আহত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..