✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১২, | ১২:২২:০৪ |

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফাকে নিয়োগ দেওয়া হয়। স্বাধীনতার পর তিনিই বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

বুধবার (১১ নভেম্বর) বাহরাইনের প্রথম প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর পর বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এক রাজকীয় নির্দেশনায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন।
বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানায়, সীমিত সংখ্যক আত্মীয়ের উপস্থিতিতে প্রয়াত প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন করা হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার মরহুম শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে ও রাজকীয় বাহরাইনের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন।

নতুন প্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা ১৯৬৯ সালে ২১ অক্টোবর রিফা অঞ্চলে জন্মগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে সালমান দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি সর্বপ্রথম ১৯৯৯ সালে ৯ মার্চ যুবরাজ হিসেবে দায়িত্ব নেন। একই বছর ২২ মার্চ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হন।

২০০৮ সালের জানুয়ারিতে সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ও ২০১৩ সালের মার্চ মাসে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে ৫১ বছর বয়সে তিনি রাষ্ট্রের (রাজ্যে) দ্বিতীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..