✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কাতারে মসজিদে ইতিকাফের জন্য নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৬:৫৯:৫৪ |
রমজানের শেষ দশকে মসজিদে ইতেকাফ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কাতার সরকার। দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত কিছু মসজিদেই এবার ইতেকাফের আয়োজন করা হবে এবং অংশগ্রহণকারীদের জন্য কয়েকটি নিয়ম ও শর্ত মানা বাধ্যতামূলক থাকবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইতেকাফ শুধু সেই মসজিদগুলোতেই অনুষ্ঠিত হবে যেগুলো আগেই মসজিদবিষয়ক বিভাগ নির্ধারণ করবে। এসব মসজিদ নির্বাচন করা হবে তাদের ভৌগোলিক অবস্থান, জুমার মসজিদ হিসেবে মর্যাদা এবং অংশগ্রহণকারীদের থাকার উপযোগী সুযোগ-সুবিধার ভিত্তিতে।

মন্ত্রণালয় মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, ইতেকাফে অংশ নেওয়ার আগে যেন তারা রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী ইতেকাফের ধর্মীয় বিধান সম্পর্কে ধারণা নেন এবং মসজিদের শিষ্টাচার মেনে চলেন।

একই সঙ্গে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিজেদের ব্যবহৃত স্থান পরিষ্কার রাখা এবং মসজিদের সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, মসজিদ মুসলিম উম্মাহর জন্য একটি ওয়াক্ফ বা দাতব্য সম্পদ, তাই এর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এমন কোনো আচরণ করা যাবে না যাতে অন্য মুসল্লিদের ইবাদতে ব্যাঘাত ঘটে। উচ্চস্বরে কথা বলা বা বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি মসজিদের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে দেয়াল, স্তম্ভ বা অন্যান্য স্থাপনায় কাপড় ঝুলিয়ে রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ইতেকাফে অংশগ্রহণের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে আট থেকে ১৮ বছর বয়সী কিশোররা অভিভাবকের সঙ্গে থাকলে অংশ নিতে পারবে। মসজিদের ভেতরে ঘুমানো ও খাবারের জন্য নির্ধারিত স্থানই ব্যবহার করতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রমজানে মসজিদে ইতেকাফে অংশগ্রহণ আপাতত পুরুষদের মধ্যেই সীমিত থাকবে। মসজিদ ব্যবস্থাপনার সাংগঠনিক বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..