✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কুয়েতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিহত প্রবাসী বাংলাদেশি জাহেদ হোসেন। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১২:১৯:২০ |
কুয়েতে বিস্ফোরণের ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। নিহত ওই যুবকের নাম জাহেদ হোসেন (৩০)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে নিহত জাহেদ হোসেনের সহকর্মী লুৎফুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম ও বাংলাদেশের কিছু গণমাধ্যমে ইরানি মিসাইল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হলেও স্থানীয় প্রবাসীদের দাবি, ইরাক-কুয়েত যুদ্ধের সময় মরুভূমিতে পোঁতা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে জাহেদের মৃত্যু ঘটে।


এ ঘটনায় এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা বা তথ্য প্রকাশ করেনি। স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েত আসেন জাহেদ হোসেন। কিছুদিন পর ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল।


ব্যক্তিগত জীবনে জাহেদ হোসেনের স্ত্রী ও চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজন ও প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকে ছায়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..