✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নি হ ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১৯:২৩:৫৯ |
লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে। 

এদিকে বেল্লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরমান পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক। 

নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী। 

পুলিশ ও  ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেল্লাল গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..