✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল স্ত্রীর ম র দে হ, স্বামী পলাতক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১৭:৪৮:৩৪ |
বগুড়ার ধুনট উপজেলায় লিলি খাতুন (২২) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী রাজু মিয়া পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঘরের আড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত লিলি খাতুন ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং রাজু মণ্ডলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে রাজু মণ্ডলের সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। রাজু মণ্ডল যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। তবে তাদের সংসার অভাব-অনটনের মধ্যেই চলছিল। প্রায় এক বছর আগে রাজু মিয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে বিয়ে করেন। এ ঘটনা নিয়ে লিলি খাতুন ও রাজু মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

গত বুধবার (৪ মার্চ) বিকেলে রাজু মণ্ডল কর্মস্থলে এবং লিলির শ্বশুর-শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। এ সময় বিকেল সাড়ে ৪টার দিকে রাজুর ঘরের ভেতর আড়ার সঙ্গে লিলি খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মণ্ডল জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..