সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভাটারায় ব্যবসায়ীর ঝুলন্ত ম রদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১৪:০৬:৪৯ |
রাজধানীর ভাটারা এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহমুদুল হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিশ ব্যবসারসঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর রাতের দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

নিহত মাহমুদুল হোসেন পটুয়াখালী সদর উপজেলার মশিপুর এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তিনি ভাটারা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত আল-আফসানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের রডের সাথে ঝুলন্ত অবস্থায় মাহমুদুলের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাহমুদুল কেবল তারের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়ায় তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..