✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইরানের নতুন 'সুপ্রিম লিডার' নির্বাচিত হলেন মো জ ত বা খা মে নি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১১:০৫:০৪ |
ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রীম লিডার নির্বাচিত করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 

ইরান ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র চাপের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান তিনি।

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর, ইরানের মাশহাদ শহরে জন্ম নেন মোজতবা। ১৯৮৭ সালে, মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন। এরপর ইরান ও ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..