✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আত্মহত্যার প্ররোচনার মামলা : দেশে ফিরলেই গ্রেপ্তার অভিনেতা জাহের আলভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৫:২১:৫৪ |
রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা আলভীকে। তিনি বর্তমানে বিদেশে—নেপালে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার ওসি।

সোমবার (২ মার্চ) রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রোববার (১ মার্চ) মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

ওসি বলেন, মামলার বাদী ভিকটিমের বাবা শেখ তানভীর আহমেদ। মামলায় আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভী ও তার মাকে। অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

অভিনেতা আলভী বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে ওসি বলেন, সে বিদেশে আছে—নেপালে আছে বলে জানতে পেরেছি। দেশে থাকলে অবশ্যই গ্রেপ্তার হতো। মামলা যেহেতু হয়েছে, গ্রেপ্তার তো হবেই। দেশে আসলেই গ্রেপ্তার করা হবে।

প্রাথমিক তদন্ত সম্পর্কে ওসি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে পারিবারিক বিষয়টি তদন্ত করে নিশ্চিতভাবে বলা যাবে। আত্মহত্যার প্ররোচনা থাকতে পারে কিনা— সেটা তদন্ত শেষে বলা সম্ভব হবে। পারিবারিক বিষয় আসলে আমরা ভালো করে তদন্ত করছি।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ১ মার্চ সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেদিন রাতেই ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর আলভী ও ইকরা ভালোবেসে গোপনে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..