✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লেবাননে ইসরাইলের হামলা

৫৩ গ্রাম খালি করার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১১:০০:৫৬ |
লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার (২ মার্চ) সকালে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা ও ইসরাইলি বাহিনী পাল্টা হামলার মধ্যে এ নির্দেশ দেয়া হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা গয়, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালানোর আগে ইসরাইল এভাবে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। লেবাননেও বিস্তৃত এলাকার জন্য এমন সতর্কবার্তা দিল দেশটি।

এক সতর্কবার্তায় ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আপনাদের নিরাপত্তার জন্য দ্রুত আপনাদের বাড়িঘর ছেড়ে গ্রাম থেকে কমপক্ষে ১ হাজারমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।
 
সতর্কবার্তায় আরও বলা হয়, হিজবুল্লাহ সদস্যদের এর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি থাকলে যে কেউ জীবনের ঝুঁকির মধ্যে পড়বেন।
 
উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর মধ্যেই বাড়িঘর ছাড়ার এ সতর্কবার্তা দিলো ইসরাইল।
 
এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..