✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ই/রা/নের যুদ্ধ

পুরো অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ২৩:৩৪:৪৯ |
প্রতিবেশী দেশ ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে  বলে রবিবার সতর্ক করেছে আফগানিস্তান। এ ছাড়া একাধিক দেশে এ উত্তেজনা ছড়িয়ে পড়ায় আফগানিস্তান ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে।

মার্কিন-ইসরায়েল হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় শোক জানাতে রবিবার কাবুলে ইরানের দূতাবাসে পতাকা অর্ধনমিত করা হয়েছিল এবং প্রবেশদ্বারে একটি কালো কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক। 

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক্সে লিখেছেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এমন এক নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছে, যা পুরো অঞ্চলের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।


ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এর বিস্তার নিয়ে গভীর দুঃখ প্রকাশ করছে আফগানিস্তান।’
তিনি ‘নিরীহ বেসামরিক মানুষের হত্যার নিন্দা জানিয়ে সংঘাত আরো বিস্তার রোধে’ কূটনৈতিক সমাধানের আহবান জানান।

উল্লেখ্য, ইরান ও আফগানিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এই দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্পর্কও বিদ্যমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..