✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান!

এবার ‘সাইপ্রাসের দিকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৭:৪৭:৪৩ |
সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা মনে করি না যে এগুলো সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি স্পষ্ট উদাহরণ যে, পুরো অঞ্চলে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখানো একটি শাসনব্যবস্থা (ইরান) থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে এবং আমাদের সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে। 

 
এদিকে সৌদি আরবের রাজধানী রিদের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন।
 
সংস্থাটি আরও জানিয়েছে, তাদের নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
 
ধারণা করা হচ্ছে, ইরানের হামলা থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 
তেহরানে রোববার (১ মার্চ) ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে ‘ভয়াবহ বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
 
সংস্থাটি জানায়, সাইয়্যেদ খানদান ও কাসর মোড়ের আশপাশের এলাকার পাশাপাশি ভানাক স্কয়ার এবং মোতাহারি সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব স্থান তেহরানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত।

এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের রাজধানীর ‘প্রাণকেন্দ্রে’ বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..