✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ১৭:৩৪:৪৭ |
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। তবে পাকস্তিানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার দাবি করেছেন, আফগানিদের এ হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

তাতার বলেছেন, আফগানিস্তান থেকে তাদের অ্যাবোটাবাদ, সোয়াবি এবং নোসেরাতে ড্রোন উড়ে আসে। ওই সময় ড্রোন বিধ্বংসী ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করে দেয়।

এরআগে আফগান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের বিমানবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সামরিক স্থাপনাসহ  একাধিক জায়গায় সফল হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।

এতে ইসলামাবাদের ফয়জাবাদ, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সেনা ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি মিলিটারি কমপ্লেক্সে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তারা।

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এরপর পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। যা আজ শুক্রবার দুপুরের পর পর্যন্ত চলছিল।

সূত্র: আমু টিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..