✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাদশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ২২:৫৪:৩৩ |
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দলীয় মনোনয়নপত্র দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

বগুড়া সদর আসনে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছিলেন। ১২ ফেব্রুয়ারি ভোটে তিনি দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহর আমির আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ২৯ জন।

আসনটি তারেক রহমান ছেড়ে দিলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ। আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ।

এদিকে জামায়াত থেকে এখনও কাকে মনোনয়ন দেবে, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল বলেন, আমরা প্রার্থী দেখে সিদ্ধান্ত নেব। শুক্রবার জামায়াতের প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..