সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১০:১৩:৫১ |
রাজধানীর হাজারীবাগ থানার হোটেলের গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। ওই শিক্ষার্থী ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। সে হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে ভাড়া থাকতো।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

হত্যাকারীর নাম জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি জানান, আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..