✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ওমানে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৩:৩৯:৫৩ |
পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদুল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। 

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে।


সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের সূচনা হবে।

তবে ওমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপরই ঈদ ও রমজান শুরুর সিদ্ধান্ত নেয়। জ্যোতির্বিদদের হিসাবকে সেখানে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়।

এসব হিসাবে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় নেওয়া হয়।

এই হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এ বছর রোজা হতে পারে ২৯টি। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয় তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..