✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মোস্তাফিজ কেন এত দামি, জানালেন পাকিস্তানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ১৯:১৬:২৯ |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে আইপিএলের তালিকা থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবিআই)।

আইপিএলে রেকর্ড ৯ কোটিতে খেলতে না পারলেও আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৬ কোটি ৪৪ লাখে লাহোর কালান্দার্সে খেলবেন দ্য ফিজ খ্যাত বাঁহাতি এই তারকা পেসার। 

বাংলাদেশ দলের এই তারকা পেসারকে দলে নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। মোস্তাফিজকে কেন এত মূল্যবান মনে করেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

সামিন রানা বলেন, ‘মোস্তাফিজ খুবই ইউনিক, আর এই মুহুর্তে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। তার ম্যাচিউরিটি, বোলিং স্কিল দিনদিন আরও ইমপ্রুভ হচ্ছে। আর এজন্যই আইপিএলে তার দাম নয় কোটি রুপি ছাড়িয়েছিলো।’

পিএসএলে গত আসরেও লাহোরের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার পারফরম্যান্স দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

সেই স্মৃতি টেনে সামিন বলেন, ‘রিশাদকে যখন প্রথমবার কিনি, তখন অনেকে ভ্রু কুঁচকে বলছিলো, ‘আরে কী প্লেয়ার কিনলেন?’ আর দেখেন আজ মাশআল্লাহ তার দাম কোটি রুপি ছাড়ায়। রিশাদ, আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..