সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ১৫:০৯:০৭ |
দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলছে। ওয়ানডে ফরম্যাটের বিসিএলে লড়ছে চার দল। এরমধ্যে গেল রবিবার বিসিবির পরিচালকরা অনলাইন বৈঠকে বসেছিল। যেখানে নতুন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। 

এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আসিফকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। বিসিবির একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, আর সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তার।

যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার সেটির সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..