সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শুক্রবার দেশব্যাপী হেফাজতে ইসলামের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৮, | ১২:১৯:৪৬ |

মহানবী হযরত মোহাম্মাদ (সা.) কে অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ করা হবে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে এক সমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ কর্মসূচি ঘোষণা করেন।

বাবুনগরী বলেন, ২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি করেছিল তার রেশ কাটতে না কাটতেই গত ২১শে অক্টোবর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মন্টোপলিস ও ত্বলুস শহরের মহানবীর (সা.) ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করা হয়েছে। ফ্রান্সের সরকারি ভবনে পুলিশি পাহারায় মহানবীর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..