✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুদকের অভিযানে মিলেছে সত্যতা

খুমেক হাসপাতালে ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রিতে প্রতারণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ১১:০৭:২৭ |
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডা. মিজানুর রহমান নামের একজনের বিরুদ্ধে পিজিটি ও সিসিডির ভুয়া ডিগ্রি দেখিয়ে রোগীর সঙ্গে প্রতারণা করার প্রমাণ মিলেছে।

কোনো স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন (ব্রেন), ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা অফিস থেকে এক এনফোর্সমেন্ট অভিযানে এমন সত্যতা পাওয়া গেছে।  

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি বাণিজ্য এবং চিকিৎসা সেবা নিতে আসা  রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ডা. মিজানুর রহমানের পিজিটি ও সিসিডি ডিগ্রি না থাকা সত্ত্বেও তার প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে ওই ডিগ্রিগুলো ব্যবহার করার সত্যতা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, ওই ডাক্তারের স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন (ব্রেন), ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্র প্রদর্শন কিংবা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অভিযানকালে অন্যান্য অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম।

সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..