সর্বশেষ :
স্কুল পর্যায়ে বাধ্যতামূলক হতে পারে যে পাঁচটি খেলা চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মশক নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বসছে ৫৫০ সিসিটিভি পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন জুলাইয়ে গুলিতে পা হারানো ইমরান ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৫:০৭:২১ |
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিব কাকারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কসাইপাড়া গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে। মুজিবের ছোট ভাই আবদুল মালেক জানিয়েছেন, সন্ধ্যার আগে মুজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই পাড়ার আরিফ নামের এক যুবক। 


ছোট ভাই আবদুল মালেকের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার আরিফ বাড়িতে মুজিবকে ডাকতে আসে। মুজিবের স্ত্রী আনোয়ারা বেগমকে ইফতারসামগ্রী কিনে দিয়ে তার সঙ্গে রওয়ানা দেয়। রাতে মুজিবের মোবাইলে কল দিলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মুজিবকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে রাত ১১টার দিকে শাহ ওমর মাজার-সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশের বিলে থেকে মুজিবের হাত-পা বাধা ও মুখে কসটেপ লাগানো নিথর দেহ দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কসাই মৃত ঘোষণা করেন। 

ছোট ভাই আবদুল মালেক বলেন, আরিফ ও আমাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। দু’পক্ষের মধ্যে অনেকবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও চলমান রয়েছে। হয়ত পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে মেরে ফেলতে পারে। 

স্থানীয়রা জানান, আরিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাছাড়াও তার বাবাও মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। গাঁজাসহ তারা বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে জামিনে এসে আবার মাদক ব্যবসায় জড়িত হয়ে যায় তারা। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনা খবর শোনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের দাবি আরিফ নামের এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। আরিফকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে হত্যাকাণ্ডের রহস্য বের করা সহজ হবে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...