সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৯, | ২২:২৩:১১ |
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব (গ্রেড-১) এই তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন– তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক। 


এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও বলা হয়, গঠিত এই কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে কমিটি।

তদন্ত কার্যক্রম শেষ করে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...