✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৭:১৯:৪৪ |
সবার আগে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আজ আমাদের প্রথম দিন। চ্যালেঞ্জগুলো আরও কয়েকদিন পর স্পষ্টভাবে বোঝা যাবে। তবে পরিবেশের চ্যালেঞ্জ এখন বিশ্বব্যাপী।”

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বন-জঙ্গল রক্ষা, কৃষি উৎপাদনশীলতা বজায় রাখা এবং লবণাক্ত জমিতে কীভাবে ফসল উৎপাদন বাড়ানো যায়— এসব বিষয়ই এখন বড় চ্যালেঞ্জ।

মন্ত্রী আরও বলেন, “এসব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে।

আমাদের অভিজ্ঞ মন্ত্রিসভা সম্মিলিতভাবে কাজ করবে— খাদ্য উৎপাদন থেকে শুরু করে সার্বিক উন্নয়ন— সবক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণে চেষ্টা থাকবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..