সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৪:০৫:৫৬ |
শপথের পরদিন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো রকম রাস্তা অবরোধ ছাড়াই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

সেখানে থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করতে যান। যাওয়ার সময়ও সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বলেন, এটা একটা ইতিবাচক দিক। শপথের পরদিনই তিনি প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী জনগণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি বলেন, নিরাপত্তার বিষয়টা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন দেখবেন, তিনি জনগণের নেতা। জনগণের কষ্ট হোক বা ভোগান্তিতে পড়ুক এ বিষয়টা তিনি কখনো চান না। আর এ কারণেই তিনি অতি সাধারণভাবে রাস্তা অবরোধ ছাড়াই অফিস করছেন এবং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময়ও এমনই ভাবেই এসেছেন যেটা আমরা দেখেছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...