✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৩:৩৪:১২ |
সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

সালাউদ্দিন টুকু বলেন, আজকে প্রথম অফিস শুরু করতে যাচ্ছি। সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেসব কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কাজ শুরু করবো। কৃষক কার্ড নিয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড কীভাবে বণ্টন শুরু করতে পারি, সেটি নিয়ে কাজ করবো। 

উল্লেখ্য, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষিবিমা করতে পারবেন এবং কৃষিঋণ গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..