✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সম্পর্ক আরও জোরদারের বার্তা দি‌লেন জাপানের প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ২০:২২:২২ |
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। তি‌নি দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমান‌কে পাঠা‌নো এক অভিনন্দনপত্র বার্তায় এই আশাবাদ ব্যক্ত ক‌রেন সানায়ে।

চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপা‌নের প্রধানমন্ত্রী। তি‌নি ব‌লেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..