সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক : নেতা নির্বাচনে বসছে বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১১:৩৪:৫১ |
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথের পরপরই সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে বসছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি। বৈঠকের মূল অ্যাজেন্ডা—সংসদ নেতা নির্বাচন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেই দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত করার আভাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শপথের এক ঘণ্টা পরই সংসদ ভবনে শুরু হবে সংসদীয় দলের বৈঠক। দলীয় সূত্র বলছে, বৈঠকে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনা কৌশল ও সরকারের অগ্রাধিকার বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, সংসদীয় দলের এই সভায় নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এমনটাই প্রত্যাশা।

এরপর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে দিনের মধ্যেই নতুন সরকারের রূপরেখা স্পষ্ট হয়ে যাবে। রাজনৈতিক মহলে এখন নজর সাড়ে ১১টার সেই বৈঠকের দিকে—কারণ সেখানেই নির্ধারিত হবে সংসদ ও সরকারের নেতৃত্বের আনুষ্ঠানিক পথচলা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..