✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আপস নয়, প্রাপ্য পারিশ্রমিকেই বিশ্বাসী অভিনেত্রী মিমি চক্রবর্তী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৮:৩০:২৪ |
টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের কাজের মূল্য নিয়ে এক সাহসী মন্তব্য করলেন। ইন্ডাস্ট্রিতে অনেকেই পারিশ্রমিক কমিয়ে কাজ পেলেও, মিমি সেই পথে হাঁটতে নারাজ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নিজের প্রাপ্য সম্মানের সঙ্গে তিনি কোনো আপস করবেন না।

মিমি চক্রবর্তী বলেন, "অনেকেই আমাকে কাজে ডাকেন না। কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো আপস করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই। তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?"



কাজ কম পেলেও নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নন তিনি। শতভাগ পরিশ্রমের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক দাবি করা যে দোষের নয়, বরং পেশাদারিত্বের পরিচয়- মিমির এই সোজাসাপ্টা কথা সেটাই প্রমাণ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..