শরীরে ধরা পড়েছে টিউমার, হাসপাতালে চিত্রনায়িকা শাহনূর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৮:২৪:১২ |
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন চিত্রনায়িকা শাহনূর। সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে টিউমার শনাক্ত হয়েছে। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

তিনি জানান, তাঁর প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে এবং বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ সময় সোমবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকদের মতে, দু-এক দিনের মধ্যেই অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। দেরি হলে শারীরিক অবস্থার জটিলতা বাড়ার আশঙ্কাও রয়েছে।



এই কঠিন সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন শাহনূর। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, জীবনে কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দীর্ঘ ২৬ বছরের অভিনয়জীবনে নিজের জন্য খুব বেশি কিছু না করে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

পথশিশু, প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

জানান, জীবনে কখনো বিলাসী সম্পদের পেছনে ছুটেননি-কারণ তাঁর বিশ্বাস, মানুষের জন্য করা কাজই শেষ পর্যন্ত থেকে যায়।

একসময় চলচ্চিত্রে নিয়মিত উপস্থিত থাকলেও বর্তমানে অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী গত এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...