✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এসির কাজ করার সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৭:১৩:০৮ |
রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মোহাম্মদ হান্নান (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের সহকর্মী মো. রুবেল জানান, আমরা বারিধারায় ডিওএইচএস-এ একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয় হান্নান। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত হান্নানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়খালী গ্রামের শাহাদত হোসেনের সন্তান। বর্তমানে ওই এলাকাতেই থাকতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..